শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার

মোঃ সৌরভ হোসেন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ pm
১৩
মেহেন্দিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জিএস খোকনের বাড়ির মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়।পুলিশের দাবি, আটকের পর তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন,,,,

১. মোঃ রাসেল বেপারী (৪৬), পিতা—বাচ্চু বেপারী।

২. মোঃ রাকিব হাওলাদার (৩২), পিতা—মোঃ সিদ্দিক হাওলাদার।

৩. শাখাওয়াত হাওলাদার (৩৩), পিতা—মোঃ মোশারফ হোসেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনই মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকার বাসিন্দা।এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!