বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কেরানীগঞ্জে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

শাওন হোসেন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ am
৩৩
কেরানীগঞ্জে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন নোয়ার্দ্দা মেসের এলাকার একটি পরিত্যাক্ত খামার থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন: ​মোহাম্মদ সিদ্দিকুর রহমান (৫৫): পিতা- মৃত রহমত আলী, সাং- ইটখোলা।

​আশরাফুল ইসলাম অনিক (২১): পিতা- আতিকুল ইসলাম, সাং- নাজিরপুর।

উভয়ই কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার এসআই সঞ্জয় মালো ও এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুন্সি নোয়ার্দ্দা মেসের এলাকার আলী মেম্বারের পরিত্যাক্ত খামারে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশী চালিয়ে ৩৫০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধারসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!