বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ pm
বাসন থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মারামারী সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ জীবন হোসেন (২৪), পিতা-মৃত লোকমান, মাতা-মোসাঃ জুলেখা খাতুন, সাং-বারবৈকা, থানা-বাসন, গাজীপুর মহানগরকে গ্রেফতার করা হয়।

এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ পাপ্পু মিয়া (৩১), পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-মোসাঃ নাছিমা বেগম, সাং-নওধার অংশ (উত্তর) (নদারভাংতি), থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ, বর্তমানে তেলিপাড়া, থানা-বাসন, গাজীপুর মহানগরসহ আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বাসন থানা পুলিশ জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!