রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে পুলিশের অভিযানে পিস্তল-গুলি সহ আটক ১

মোঃ লিটন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ pm
২২
কুমারখালীতে পুলিশের অভিযানে পিস্তল-গুলি সহ আটক ১
ছবি: অস্ত্রসহ ওসমান প্রামানিক

কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দ বনগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কুমারখালী থানা পুলিশ।

পুলিশ জানায়, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের নির্দেশনায় এসআই আব্দুর রশিদ, এসআই সোহাগ শিকদার, এসআই রিপন দাস ও এসআই জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল খোর্দ্দ বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় কোরবান শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ওসমান প্রামাণিকের কাছ থেকে ৭.৫৬ ক্যালিবারের একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক ওসমান প্রামাণিক সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইসাহক প্রামাণিকের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অস্ত্র উদ্ধারের পর ওসমান প্রামাণিককে আটক করে থানায় নেওয়া হয়। পরদিন রোববার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করে আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ শেষে আদালতের সোপর্দ করা হয়েছে

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!