শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: বিড়ি ও মোটরসাইকেলসহ আটক ১ ​

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ pm
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: বিড়ি ও মোটরসাইকেলসহ আটক ১ ​

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের লাতুর গ্রাম এলাকায় পাকা রাস্তার ওপর তল্লাশি চালানো হয়। এ সময় ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি হিরো ১০০ সিসি মোটরসাইকেলসহ আজবাহার (৪৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের মৃত একতাজ আলমের ছেলে। জব্দকৃত মালামাল ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

​মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত দিয়ে সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং মাদকরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!