শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের দায়ে যুবকের ৫ মাসের কারাদণ্ড

মোঃএমরুল ইসলাম
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১১:১৫ pm
মনোহরদীতে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের দায়ে যুবকের ৫ মাসের কারাদণ্ড

নরসিংদী-মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে কামাল নামে এক ব্যক্তিকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কামাল উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের সিরাজউদ্দীনের ছেলে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে কামালের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূল ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!