শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

টঙ্গী পশ্চিম থানার অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘কুত্তা মিজান’ গ্রেফতার, উদ্ধার ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিস ইয়াবা বিস্তারিত কমেন্টে...... ।

মোঃ ফরিদ হোসেন
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৪:৩৭ pm
টঙ্গী পশ্চিম থানার অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘কুত্তা মিজান’ গ্রেফতার, উদ্ধার ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিস ইয়াবা বিস্তারিত কমেন্টে...... ।

টঙ্গী পশ্চিম থানার অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘কুত্তা মিজান’ গ্রেফতার, উদ্ধার ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিস ইয়াবা

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান ওরফে ‘কুত্তা মিজান’কে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৬) টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি হেরোইন, ২,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল এবং নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই অভিযানে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আরও ৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে। এছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৭ জন মাদকসেবীকেও আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!