শনিবার, ২৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৩:০১ pm
১৬০
সাভারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ মায়ারুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে বক্তারপুর বেদেপাড়া এলাকায় সন্দেহভাজন হিসেবে মোঃ মায়ারুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মায়ারুল ইসলাম সাভার মডেল থানাধীন পুড়াবাড়ী বেদেপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আবুল হোসেন এবং মাতার নাম মোসাঃ কালা বিবি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় উদ্ধার করা গাঁজা জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!