বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪৪ pm
১০
শিবগঞ্জে বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১

​জেলা প্রতিনিধি ,

নবী ওয়ালিউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ নজরুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের মোবারক হোসেনের ছেলে।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট দুপুর ১টা ২০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সোনামসজিদ সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামস্থ ‘নিউ দেশ স্কেল’-এর সামনের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন নজরুল ইসলামকে তল্লাশি করে ৩৪০ পিস ইয়াবা, একটি এ্যাপাচি আরটিআর (Apache RTR-160 cc) মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়।

​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​তিনি আরও বলেন, "দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।"

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!