বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে বিজিবির অভিযান: ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১১:৪১ am
শিবগঞ্জে বিজিবির অভিযান: ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

জেলা প্রতিনিধি ,

নবী ওয়ালিউল্লাহ

সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জে অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত এসব যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে চোরাচালানের উদ্দেশ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলায় ‘মামুন এন্টারপ্রাইজ’-এর গোডাউনের পাশ থেকে ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করেছিল ৫৯ বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। দেশের স্বার্থে এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!