জেলা প্রতিনিধি ,
নবী ওয়ালিউল্লাহ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিপুল পরিমাণ রাসায়নিক সার অবৈধ মজুতের অপরাধে এক খুচরা সার ডিলারকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১:৩০ টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাংগা এলাকায় 'মেসার্স ইসলাম ট্রেডার্স' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অর্থদণ্ড প্রাপ্ত ডিলারের নাম মোঃ নুর ইসলাম (৫০), তিনি একই এলাকার মোঃ নুরফস আলীর ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে রাসায়নিক সার বিক্রি এবং নিয়মবহির্ভূতভাবে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি সার মজুত রাখার অপরাধে তাকে এই জরিমানা করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত সারগুলো সরকার নির্ধারিত দামে বিক্রি করে সেই অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগ এবং সদর মডেল থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।