মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ২৪ আগস্ট ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও পুলিশ আক্রান্ত মামলায় ৩ জন, ছিনতাইয়ের অভিযোগে ১ জন এবং মাদক সেবনের অপরাধে ৫ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।