মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৪:৪৭ pm
বাসন থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

বাসন থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৪ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন (ছিনতাইকারী) হিসেবে গ্রেফতার করা হয় মোঃ সাকিব খান (২৫), পিতা- মোঃ দুলাল খান, মাতা- মোছাঃ শাহিনুর বেগম, সাং- কুমুন, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর এবং মোঃ সুমন আকন্দ (২৩), পিতা- নুরুল ইসলাম, মাতা- মোছাঃ লতিফা বেগম, সাং- তিল্লি পশ্চিম মন্ডা, থানা- সদর, গাজীপুর মহানগর, গাজীপুরকে।

এছাড়া জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় গ্রেফতার করা হয় শরিফ হোসেন (২৯), পিতা- মোঃ আব্দুস সাত্তার, মাতা- মোছাঃ সখিনা বেগম, সাং- টেকনগপাড়া, থানা- বাসন, গাজীপুর মহানগর এবং মোঃ বাবুল (৩৫), পিতা- মোঃ শাহ আলম, মাতা- মরিয়ম বেগম, সাং- টেকনগপাড়া, থানা- বাসন, গাজীপুর মহানগর, গাজীপুরকে।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!