মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদকদ্রব্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ৭ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০২:১২ pm
মাদকদ্রব্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ৭ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকদ্রব্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ৭ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ আগস্ট রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহায়তায় বাসন থানার একটি দল চাঁদনা মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অন্যান্য অপরাধমূলক মামলার তথ্য রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। জব্দকৃত আলামত আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!