সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৪:০৭ pm
১০
বাসন থানার বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর | মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৩ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ও সন্দেহভাজন আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, সিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মোঃ রাশেদ (৩৮), পিতা- বাদশা আলী, গ্রাম- বাসন (গাজীপুর চৌরাস্তা টি.এন.টি মোড়, জার্মান ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা), থানা- বাসন, গাজীপুর মহানগরকে গ্রেফতার করা হয়।

এছাড়া ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় মোঃ ইজাদুল হক (৪০), পিতা- মৃত ফজলু প্রামানিক, মাতা- মোছাঃ জামেনা খাতুন, স্থায়ী ঠিকানা- মির্জাপুর বাজার, থানা- চাটমোহর, জেলা- পাবনা এবং বর্তমান ঠিকানা- টেকনগপাড়া (বাচ্চু সরকারের বাসার ভাড়াটিয়া), থানা- বাসন, গাজীপুর মহানগরকে গ্রেফতার করা হয়। একই ধারায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!