সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিল্লাল হোসেন
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১০:৩০ am
গাজীপুরের  কালীগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল বাতেনকে (৪৪) গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামিম।

​এর আগে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​এসআই মো. মাসুদ রানা শামিম জানান, কালীগঞ্জ থানার একটি মামলায় (মামলা নং- ২(৭)১৫, ধারা- ৩২৪ দণ্ডবিধি) আদালত আসামি আব্দুল বাতেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

​বিকেলে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাথুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

​গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!