বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আনন্দ মিছিল, আলোচনা সভা ও খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ আগস্ট বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাণীনগর গার্লস স্কুলে গিয়ে শেষ হয়।
পরে রাণীনগর গার্লস স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম (রেজু)। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল।
রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-হক লিটন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মানিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল।
এ সময় রাণীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু, প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ডাবলু, মিঠুন, রাব্বি, মিঠু, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রায়হানুল হক রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম ও শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনিসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিকেল ৪টার দিকে রাণীনগর পাইলট স্কুল মাঠে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
দুই দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে রাণীনগরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।