রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ঘরের ভেতর থেকে অটোচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোঃএমরুল ইসলাম
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৫:৩৪ pm
২৯
মনোহরদীতে ঘরের ভেতর থেকে অটোচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কৃত্তিবাসদী গ্রামে ফজরের নামাজের পর আকাশ (২৫) নামে এক অটোচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আকাশ কৃত্তি বিলাসদী এলাকার আতাউর রহমান (আতা)-এর ছেলে।

পরিবার ও স্বজনদের দাবি, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের ভেতর ঢুকে আকাশকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘরের ভেতর আকাশের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে,তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!