শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৭:৪৪ pm
২৬
শিবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে অভিযান চালিয়ে ১টি শুটারগান, ১ রাউন্ড বুলেট এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১:৪৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসি তলা মাঠ এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়:

শুটারগান: ১টি

বুলেট: ১ রাউন্ড

হাসুয়া: ২টি

গান পাউডার: ১ কেজি ৮৫০ গ্রাম

এ ঘটনায় র‍্যাবের এসআই (নিঃ) আখতারুজ্জামান বাদী হয়ে শিবগঞ্জ থানায় আইনি প্রক্রিয়া শুরু করেছেন। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!