শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দিরাইয়ে বিজিবির পোশাক ও চোরাই মালামালসহ ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৬:৩৪ pm
৩১
দিরাইয়ে বিজিবির পোশাক ও চোরাই মালামালসহ ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার

গোলাম জিলানী দিরাই প্রতিনিধি :


সুনামগঞ্জের দিরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ব্যাগসহ একটি হোটেল থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সাইফুর রহমান রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দুপুর ৩টা ১২ মিনিটের দিকে রুনেল নিজেকে বিজিবির সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেল কর্তৃপক্ষ তাকে ওই কক্ষের চাবি বুঝিয়ে দেয়।
হোটেলে অবস্থানকালে তাকে প্রায়ই বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরিহিত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ২০ আগস্ট বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেল কর্মচারী কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বাইরে কাজ আছে বলে জানান। কাজ শেষে ফিরে আসবেন বলে কক্ষের চাবি হোটেল কর্মচারীর কাছে রেখে চলে যান।
পরে তার ব্যাগ নিয়ে চলে যাওয়ার বিষয়টি হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে ম্যানেজার ও হোটেল কর্মচারী কক্ষটি খুলে দেখতে পান—কক্ষের ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের একটি মিরর, একটি বেসিন সেলফ ও একটি তোয়ালে নেই।
বিষয়টি হোটেল মালিককে জানানো হলে তিনি স্থানীয়দের সহযোগিতায় ছাতক থানার জাউয়া বাজার এলাকা থেকে রুনেলকে আটক করেন। পরে তাকে দিরাই থানায় নিয়ে আসা হয়। পুলিশ তার কাছ থেকে হোটেল থেকে চুরি যাওয়া মালামাল শনাক্ত করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রুনেল নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দেওয়া এবং সরকারি কর্মচারীর পোশাক পরিধানের কথা স্বীকার করেন। একই সঙ্গে হোটেলের কক্ষ থেকে টেলিভিশন, মিরর, বেসিন সেলফ ও তোয়ালে চুরির কথাও স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় দিরাই থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দিরাই থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে ভুয়া বিজিবির প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!