গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ২১ আগস্ট ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া ৫ জন ছিনতাইকারী, আত্মহত্যার প্ররোচনার মামলায় ১ জন, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ২৬ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।