নিজস্ব প্রতিবেদক, খুলনা
সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করা ঐতিহ্যবাহী সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট, বুধবার সকাল ১০টায় (তথ্য ভবনে )অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব জহির উদ্দিন স্বপন, এমপি
মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এমপি- মাননীয় মন্ত্রী, সম্পদ মন্ত্রণালয়
অধ্যাপক ড. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি - মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এমপি- সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি- মাননীয় প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে
জনাব আবুল খায়ের ভূঁইয়া, এমপি, জনাব মোস্তাফিজুর রহমান বয়া, এমপি, জনাব আজহারুল ইসলাম মান্নান, এমপি, ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, এমপি, জনাব শাহাদাত হোসেন সেলিম, এমপি, জনাব নজরুল ইসলাম আজাদ, এমপি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সাংবাদিক সুরক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদানও দুঃস্হ সাংবাদিকদের হাতে পুরস্কার তুলেদেন।এসময় জে এ টিভির খুলনা প্রতিনিধি এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া তুহিন কে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।
তার হাতে পুরস্কারটি তুলে দেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এমপি।
অনুষ্ঠানে সারাদেশের কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাবে।