বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০১:৩০ pm
১২৩
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বুধবার (১৯ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতাররা হলেন— টাঙ্গাইলের গোপালপুর থানার শিমলাপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে মোঃ আলতাব হোসেন (৩৮), ফরিদপুরের বোয়ালমারী থানার দক্ষিণ কামারগ্রাম এলাকার ইসহাক মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (৪০) এবং রাজশাহীর বাঘা থানার ফতেপুর এলাকার মৃত এরশাদ প্রামাণিকের ছেলে মোঃ শুকচাঁন আলী (৩৭)। তারা বর্তমানে আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এদিকে গ্রেফতার হওয়া আলতাব হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!