প্রতিবেদন মো: সৌরভ হোসেন,
বরিশালের হিজলা পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এক জেলের স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় ওই জেলেকে ছুরি দিয়ে আঘাত ও লাঠিপেটা করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হিজলা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।আহত জয়নাল বাঘা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর চরমেমানিয়া গ্রামের আব্দুর রশিদ বাঘার ছেলে। তিনি পেশায় একজন জেলে।জয়নাল বাঘার অভিযোগ, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মেমানিয়া গ্রামের ইমাম বাঘার ছেলে নাজমুল বাঘা (২৬) ও সাইফুল বাঘা (২০) রোববার দুপুরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেন। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর হামলা চালান।জয়নাল বাঘা বলেন,আমি বাধা দিলে আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে লাঠি দিয়ে মারধর করে আমার একটি পা ভেঙে দেওয়া হয়েছে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় জয়নাল বাঘা অভিযুক্তদের বিরুদ্ধে হিজলা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করছে বলে জানা গেছে।