ছিনতাই মামলায় ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ১ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ১৬ আগস্ট ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার ৩ জন আসামি এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই মামলার সঙ্গে জড়িত ৩ জন আসামিকে আটক করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।