বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি : মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৫ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি, সড়ক পরিবহন আইন, জিআর পরোয়ানা এবং জিএমপি অধ্যাদেশে মামলা রয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ (ছিনতাইকারী) হিসেবে রাকিব আকন্দ (১৯) ও মাফুজ হোসেন (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইনের মামলার এজাহারনামীয় আসামি মো. নেজাম (৩৮)-কে আটক করা হয়েছে।
অভিযানে আরও গ্রেফতার করা হয় জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম মিয়া (৩০)-কে। একই সঙ্গে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আওতায় রাকিব (১৯), মো. রুস্তম (৩০) ও সোলাইমান (৩২)-সহ মোট ৭ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বাসন থানা পুলিশ জানিয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।