শনিবার, ১৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পোরশায় বিশেষ পুলিশি অভিযানে ৫০০ পিস টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

মোঃ আবু সাঈদ পোরশা নওগাঁ
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১০:১৩ am
৩২৫
পোরশায় বিশেষ পুলিশি অভিযানে ৫০০ পিস টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩০) এবং একই গ্রামের শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, পোরশা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। সন্দেহভাজন একটি ডায়াং মোটরসাইকেলের দুই আরোহীকে থামিয়ে দেহ তল্লাশি করলে তাদের পরা লুঙ্গির কোমরে থাকা টিস্যু ব্যাগে ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত মাদকের ওজন ১৩৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি ও নগদ ২,৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিশেষ এই অভিযান অব্যাহত রয়েছে।এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সমগ্র জেলায় মাদক প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!