শনিবার, ১৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১০:১২ am
ভূরুঙ্গামারীতে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ১৪৩ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ মিজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সহযোগী নুর আলমকেও গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। নুর আলমের বাড়ি থেকে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় মিজু পালানোর চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হন।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। মিজু এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!