শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা
শরীয়তপুরের জাজিরা উপজেলার লাউখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুমিস খা ও রেজাউল শিকদার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মান্নান মাদবর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত মান্নান মাদবর স্থানীয়ভাবে রেজাউল শিকদারের সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে লাউখোলা এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত মান্নান মাদবরকে চিকিৎসার জন্য নেওয়া হলে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ঘটনার বিস্তারিত কারণ, আহতদের পরিচয় এবং আইনগত ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।