শনিবার, ১৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে খাস জমি থেকে পরিবার উচ্ছেদের চেষ্টার অভিযোগ

মোঃ লিটন
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪০ pm
৫০
কুমারখালীতে খাস জমি থেকে পরিবার উচ্ছেদের চেষ্টার অভিযোগ
ছবি: বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল থেকে তোলা

কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ বছরেরও বেশি সময় ধরে সরকারি সম্পত্তিতে বসবাস করে আসা পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে । এ ঘটনায় বাড়ির শৌচাগার ও রান্নাঘর মেরামতের সময় বাধা, ভাঙচুর ও মারধরের চেষ্টার অভিযোগ ভুক্তভোগী পরিবারের ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের মৃত ওসমান শেখের ছেলে ভ্যানচালক হেলাল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, তারা দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে সরকারি ৮ শতাংশ খাস সম্পত্তির মধ্যে প্রায় ৩ শতাংশ জায়গায় বসবাস করে আসছেন । বাকি ৫ শতাংশ জমি প্রতিবেশী শহিদ ভোগদখল করে আসছেন । তবে গত ৮ থেকে ৯ বছর ধরে শহিদ ওই জমি নিজেদের নামে লিজ নেওয়ার দাবি করে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছেন ।

পরিবারটির অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে শৌচাগার ও রান্নাঘর মেরামতের কাজ করতে গেলে প্রতিবেশী শহিদ ও তার স্ত্রী রেনু এতে বাধা দেন এবং স্থাপনা ভাঙচুর ও তাদের মারধরের চেষ্টা চালায় ।

এঘটনায় স্থানীয়রা জানায়, ভ্যানচালক হেলালের পরিবারের ওপর দীর্ঘদিন ধরে নানা ধরনের চাপ ও হয়রানি চালিয়ে আসছেন প্রতিবেশী শহিদ । তাদের দাবি, পরিবারটি দীর্ঘদিন ধরে ওই সরকারি খাস জমিতে বসবাস করে আসছে এবং তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শহিদ । তিনি বলেন, যে সরকারি খাস জমি লিজ নেওয়ার কথা বলা হচ্ছে, সেটি তার সম্পত্তির পশ্চিম পাশে অবস্থিত এবং তিনি সেটি লিজ বন্দোবস্ত নিয়েছেন । আর হেলাল যে জায়গাটিকে সরকারি সম্পত্তি দাবি করছেন সেটি তার ক্রয়কৃত সম্পত্তি বলে দাবি করেন তিনি ।

শহিদ আরও বলেন, ওই সম্পত্তি দখলমুক্ত করার বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার বসাবসি হয়েছে । হেলালের পরিবার জায়গা ছেড়ে দেওয়ার কথা বলে কয়েকবার সময় নিলেও এখনো তারা জায়গা ছাড়েননি ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!