বুধবার, ১২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুনামগঞ্জে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিনিধি
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৩:১১ pm
১০
সুনামগঞ্জে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক

মোঃ মোশফিকুর রহমান স্বপন 
সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীনস্থ মাছিমপুর বিওপির বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে মাছিমপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব থানার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজারের মৌলভীবাজার থানার রাকিব প্রফেসরের বাসার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।
বিজিবি জানায়, জব্দ করা ইস্কাফ সিরাপের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
আটক দুই নারীকে জব্দ করা ভারতীয় ইস্কাফ সিরাপসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, বিজিওএম, পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!