রিপোর্টার মোঃ
মহিন উদ্দিন
জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং কাপাসিয়া থানার অফিসার ইনচার্জের মোঃ
নাছির উদ্দীনের সার্বিক সহযোগিতায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম কথিত গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাতে কাপাসিয়া থানাধীন সিংহশ্রী-বরমা ব্রিজের পূর্ব মাথায় হাদিউল মার্কেটের সামনে নিয়মিত রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে অভিনব কায়দায় পাচারের উদ্দেশ্যে রাখা ১ কেজি ৭০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। আসামী হলো (১)হাবিব উল্লাহ(হাবিব)বয়স (২৫) দ্বিতীয় আসামী
হলো মনোয়ারা বেগম বয়স (৩৫)কাপাসিয়া থানায় নেওয়া হয়েছে
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়। এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাপাসিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশের বার্তা— মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।