সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে আর্তমানবতার সেবায় ইউসুকা ফাউন্ডেশন

মোঃএমরুল ইসলাম
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ am
৩
মনোহরদীতে আর্তমানবতার সেবায় ইউসুকা ফাউন্ডেশন

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসুকা ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে দুটি মসজিদ, ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত রোগী এবং একটি অস্বচ্ছল পরিবারের মাঝে আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে সংগঠনটি।

রবিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজারে ইউসুকা ফাউন্ডেশনের কার্যালয়ে এসব সহায়তা প্রদান করা হয়।

এ সময় দুটি মসজিদে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া ক্যান্সার আক্রান্ত একজন রোগীকে ১৫ হাজার টাকা এবং কিডনি রোগে আক্রান্ত এক শিশুকে ৭ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়। পাশাপাশি একটি অস্বচ্ছল পরিবারের জন্য একটি টিউবওয়েল প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে ইউসুকা ফাউন্ডেশনের চেয়ারম্যান সোরসব হোসেন সৌরভ, কোষাধ্যক্ষ নাসির হোসেন দিপু, বীরগাঁও চৌরাস্তা বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, জাকির হোসেন আদর্শ বিদ্যানিকেতন এর ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলামসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউসুকা ফাউন্ডেশনের সদস্যরা জানান, সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!