বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে স্প্যানিশ ফুটবল দল মাদ্রিদে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ নিশ্চিত করে রদ্রি-পেদ্রিরা।
ইবেরিয়া এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে চেপে পুরো দল নিজ দেশে ফেরেন।
মাদ্রিদের আদোলফো সুয়ারেজ বারাহাস বিমানবন্দরে বিমান থেকে নামার সময় স্পেনের অধিনায়ক রদ্রি এবং কোচ লুইস দে লা ফুয়েন্তে ট্রফিটি উঁচিয়ে ধরেন।
বিমানবন্দর থেকেই খেলোয়াড়দের একনজর দেখতে এবং অভিনন্দন জানাতে হাজারো সমর্থক ভিড় জমান। পুরো এলাকা পরিণত হয় লোকে-লোকারণ্যে।
মাদ্রিদে পৌঁছানোর পর স্প্যানিশ দল প্রথমে স্পেনের রাজপ্রাসাদে রাজা ষষ্ঠ ফিলিপ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে অফিশিয়াল দেখা করে পুরো টিম।
নিজস্ব প্রতিনিধি