Author: jatvadmin

গাজায় মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর সশস্ত্র নিরাপত্তায় নিয়োজিত সংস্থাটি এমন একটি মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের সেই কাজে লাগাচ্ছে, যাদের চরম ইসলাম বিদ্বেষের ইতিহাস আছে। বিবিসির এক নিজস্ব তদন্তে এই তথ্য সামনে উঠে এসেছে।গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটগুলোতে খাবারের সন্ধানে শত শত বেসামরিক মানুষ সম্প্রতি বিশৃঙ্খলা আর গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন। এই সাইটগুলোতে নিরাপত্তার দায়িত্বে আছে ‘ইউজি সলিউশনস’ নামে একটি বেসরকারি ঠিকাদার সংস্থা।এই সংস্থার হয়ে গাজাতে কাজ করছেন, ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাবের’ এমন দশজন সদস্যের পরিচয় বিবিসি নিউজ নিশ্চিত করেছে। বিবিসি এখন এটা দায়িত্বের সঙ্গে বলতে পারে যে, ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত এই বিতর্কিত ত্রাণ অভিযানের সাইটগুলোর তদারকিতে এই…

Read More

কর্মসংস্থানের জন্য জাপানে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দেশটিতে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এর জন্য জানতে হবে জাপানি ভাষা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে। পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, একইসঙ্গে ২২টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে।…

Read More

ঐশ্বরিয়া রাই বচ্চন শুধুমাত্র একজন বলিউড তারকা নন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। তার সৌন্দর্য, মেধা এবং অভিনয় প্রতিভা বিশ্বজুড়ে প্রশংসিত। ২০০৪ সালে জেন অস্টেনের ক্লাসিক উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ অবলম্বনে নির্মিত ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। এই হলিউড যাত্রা তখন বলিউডের অন্দরে আলোচনার এক প্রধান বিষয় হয়ে উঠেছিল। এদিকে ছড়িয়ে পড়েছে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের অন্তরঙ্গ ছবি। এরকম গুঞ্জনে যখন সয়লাব সামাজিকমাধ্যম ঠিক তখন সেগুলোকে ভুয়া দাবি করে আদালতের দ্বারস্থ হলেন ঐশ্বরিয়া। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে অভিযোগ করেছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়ার আইনজীবী আদালতে তার ছবিগুলো অনুমোদন ছাড়া ব্যবহার করার বিবরণ জমা…

Read More

আরাকান আর্মি মাদক বিক্রি করেই বেঁচে আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে দেশে প্রচুর মাদক আসছে। তবে আগের তুলনায় ধরাও পড়ছে বেশি। এখন বিভিন্ন নতুন নতুন ধরনের মাদক আসছে। হোটেলগুলোতে এগুলো চলছে। তিনি আরও বলেন, আমরা এখনও এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা নিয়ন্ত্রণ করা না গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। উপদেষ্টা বলেন, আরাকান আর্মি বেঁচে আছেই মাদক বিক্রি করে। তাদের প্রধান আয়ের পথ মাদক বিক্রি। আরাকান আর্মি মিয়ানমারের বর্ডারটাই দখল করে নিয়েছে।…

Read More

তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পদত্যাগ পত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ…

Read More

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল সুপ্রিম কোর্ট প্লাস্টিক সার্জনদের দায়বদ্ধতা নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ বিচারিক নীতি ঘোষণা করেছে। আদালত রায়ে স্পষ্ট করেছে যে, সৌন্দর্য্যবর্ধক অস্ত্রোপচার যেহেতু জরুরি চিকিৎসা নয়, তাই চিকিৎসক কোনো গাফিলতির দায় এড়াতে পারবেন না।নতুন রায়টি আসে এক তরুণীর মৃত্যুর ঘটনার পর। ওই তরুণী শরীরের গড়ন পরিবর্তনের জন্য স্পর্শকাতর অস্ত্রোপচার করান। কিন্তু চিকিৎসক সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানে ব্যর্থ হন এবং চিকিৎসা সম্পর্কিত নীতিমালা ও স্বীকৃত মানদণ্ড থেকে বিচ্যুত হন। এর ফলে তরুণীর মৃত্যু ঘটে। খবরটি জানিয়েছে খালিজ টাইমস। আদালতের রায়ে বলা হয়েছে, অস্ত্রোপচারের সম্ভাব্য ঝুঁকি যদি প্রত্যাশিত সুফলের তুলনায় বেশি হয়, তবে রোগীর সম্মতি থাকলেও চিকিৎসক অপারেশন করতে…

Read More

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ইতোমধ্যেই বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে এটি খ্যাতি অর্জন করবে। ইতোমধ্যেই ১৮টি দল নিশ্চিত করেছে তাদের চূড়ান্ত পর্বে খেলার টিকিট, বাকি দলের ভাগ্য নির্ধারিত হতে কিছুটা সময় লাগবে। আয়োজক দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়ে গেছে। দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে তাদের জায়গা। এশিয়ার প্রতিনিধিত্ব করবে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, প্রথমবারের মতো যোগ দিচ্ছে জর্ডান ও উজবেকিস্তান। আফ্রিকা থেকে মরক্কো…

Read More

পশ্চিমবঙ্গের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন লুকে হাজির হন তিনি। এবার ৪৪ বছর বয়সেও হট দাবি করেছেন স্বস্তিকা। রোববার (৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি পোস্ট করে এই কথা লিখেছেন তিনি। স্বস্তিকা লিখেছিলেন, ৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট। জেঠু মার্কা কিছু লোকজন এসে আমাকে বলে, আমার বয়স হয়ে গেছে। আরে মশাই, যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও তো নির্লজ্জই থাকবে। মহা ঝামেলা তো। কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমাকে জোকার বলল।

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত একসময় জীবনের বড় একটি অধ্যায় কাটিয়েছেন কারাগারে। সম্প্রতি কপিল শোতে অংশ নিয়ে নিজের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অভিনেতা। এই বিষয়ে সঞ্জয় দত্ত জানান, পুনের ইয়েরওয়াডা সেন্ট্রাল জেলে থাকার সময় (২০১৩-২০১৬) তিনি একটি থিয়েটার গ্রুপ গড়ে তুলেছিলেন। অভিনয় ও থিয়েটারের প্রতি ভালোবাসাই তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে। আশ্চর্যের বিষয়, ওই থিয়েটার গ্রুপের অভিনেতারা ছিলেন মূলত খুনের দায়ে অভিযুক্ত কয়েদি। দত্ত নিজেই ছিলেন দলের পরিচালক। জেল জীবনে শুধু থিয়েটারেই সীমাবদ্ধ থাকেননি তিনি। কাঠমিস্ত্রির কাজও করেছেন, আসবাবপত্র তৈরি করেছেন এবং মজুরি পেয়েছেন। এছাড়া কাগজের ব্যাগ বানাতেন। এমনকি কয়েদিদের জন্য একটি রেডিও স্টেশনও চালু করেছিলেন…

Read More

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতির অভিযোগে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেড়ে চলেছে নিহতের সংখ্যা। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চত করে এসএসবির একজন কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানান, নেপালে বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল (এসএসবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই সতর্কতা পূর্বসতর্কতামূলক এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। এসএসবি নিশ্চিত করেছে, যেকোনো ধরনের অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে যাতে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। এর আগে, বিক্ষোভকে কেন্দ্র সহিংসতায় ১৯ জন নিহতের খবর…

Read More