Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, May 8
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»স্পর্শকাতর সৌন্দর্য্যবর্ধক অস্ত্রোপচারে তরুণীর মৃত্যু
আন্তর্জাতিক

স্পর্শকাতর সৌন্দর্য্যবর্ধক অস্ত্রোপচারে তরুণীর মৃত্যু

September 9, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ছবি: সংগৃহীত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল সুপ্রিম কোর্ট প্লাস্টিক সার্জনদের দায়বদ্ধতা নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ বিচারিক নীতি ঘোষণা করেছে। আদালত রায়ে স্পষ্ট করেছে যে, সৌন্দর্য্যবর্ধক অস্ত্রোপচার যেহেতু জরুরি চিকিৎসা নয়, তাই চিকিৎসক কোনো গাফিলতির দায় এড়াতে পারবেন না।নতুন রায়টি আসে এক তরুণীর মৃত্যুর ঘটনার পর। ওই তরুণী শরীরের গড়ন পরিবর্তনের জন্য স্পর্শকাতর অস্ত্রোপচার করান। কিন্তু চিকিৎসক সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানে ব্যর্থ হন এবং চিকিৎসা সম্পর্কিত নীতিমালা ও স্বীকৃত মানদণ্ড থেকে বিচ্যুত হন। এর ফলে তরুণীর মৃত্যু ঘটে। খবরটি জানিয়েছে খালিজ টাইমস।

আদালতের রায়ে বলা হয়েছে, অস্ত্রোপচারের সম্ভাব্য ঝুঁকি যদি প্রত্যাশিত সুফলের তুলনায় বেশি হয়, তবে রোগীর সম্মতি থাকলেও চিকিৎসক অপারেশন করতে পারবেন না। এ ছাড়া, যদি চিকিৎসক এমন কোনো পদ্ধতি ব্যবহার করেন যার ঝুঁকি রোগীর প্রত্যাশিত সুফলের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে তাকে দোষী হিসেবে গণ্য করা হবে, যদি না প্রমাণিত হয় যে ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি ও ক্ষতির মধ্যে কোনো সম্পর্ক নেই।

এই রায় প্রদান করেছেন আদালতের প্রশাসনিক চেম্বার। এতে সভাপতিত্ব করেছেন বিচারপতি মোহাম্মদ আবদুর রহমান আল জাররাহ, সহবিচারপতি ছিলেন বিচারপতি দাউদ ইব্রাহিম আবু আল শাওয়ারেব ও ড. হাসান মোহাম্মদ হাসান হিন্দ। রায়টি দেয়া হয় ১ সেপ্টেম্বর, আপিল নং ৭২২ অব অ্যাডমিনিস্ট্রেটিভ মামলায়।উল্লেখ্য, এই রায় প্লাস্টিক সার্জনদের দায়িত্বশীলতার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সৌন্দর্য্যবর্ধক অস্ত্রোপচারের ঝুঁকি ও রোগীর সুরক্ষাকে আরও গুরুত্ব দিয়েছে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

May 8, 2026

ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী

May 8, 2026
May 8, 2026

নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

May 8, 2026
May 8, 2026

বোনের বিয়ের অনুষ্ঠান থেকে আটক: ডজনখানেক টাকা আত্মসাৎ মামলার আসামি শ্রী জয়ন্ত চন্দ্র সরকার গ্রেপ্তার

May 8, 2026
সর্বশেষ
  • ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী
  • নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু
  • বোনের বিয়ের অনুষ্ঠান থেকে আটক: ডজনখানেক টাকা আত্মসাৎ মামলার আসামি শ্রী জয়ন্ত চন্দ্র সরকার গ্রেপ্তার
  • মাধবদী থানা তবলীগ জমাতের আয়োজনে,২০২৬ এস,এস,সি পরিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
  • কসবা জাজিসার পুকুর পাড় থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার, মূল হোতাদের গ্রেফতার না হওয়ায় জনমনে প্রশ্ন

ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী

May 8, 2026

নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

May 8, 2026

বোনের বিয়ের অনুষ্ঠান থেকে আটক: ডজনখানেক টাকা আত্মসাৎ মামলার আসামি শ্রী জয়ন্ত চন্দ্র সরকার গ্রেপ্তার

May 8, 2026

মাধবদী থানা তবলীগ জমাতের আয়োজনে,২০২৬ এস,এস,সি পরিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

May 7, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী
  • নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু
  • বোনের বিয়ের অনুষ্ঠান থেকে আটক: ডজনখানেক টাকা আত্মসাৎ মামলার আসামি শ্রী জয়ন্ত চন্দ্র সরকার গ্রেপ্তার
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.