মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে।
প্রতিনিধ : এন আই নাহিদ তালুকদার
গাজীপুরের শ্রীপুর পৌরসভার টানা ৫ বার ধরে জনগণের ভোটে ও ভালবাসায় নির্বাচিত মেয়র মো. আনিছুর রহমান আনিছ (৬২) গতকাল মারা গেছেন। মেয়র আনিস দল মত নির্বিশেষে একজন ভালো মনের মানুষ ও জননন্দিত নেতা ছিলেন। এদিকে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট বোন রাশিদা আক্তারের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমান মারা যান। এ খবর সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় বোন রাশিদা জ্ঞান হারান। পরে তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেয়র আনিছ সাহের জানান, সোমবার সকাল ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
মাধখলা গ্রামের হাজী হাবিবুর রহমান ও মা হাফেজা খাতুনের ছেলে আনিছুর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি নির্বাচিত হন। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত শ্রীপুর পৌরসভার মেয়র ছিলেন তিনি।
পারিবারিক সূত্র জানা গেছে, ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে তিনি বাড়িতে থাকতেন না। এ সময় ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। অনেক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।কাল হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।
