আজ বিডি ক্লিনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশন এর ৩৪,৩৫ এবং ৩৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শাহানা সরকার। তিনি তার বক্তব্যে বলেন,
পরিবেশ পরিচ্ছন্নতা, সচেতনতা সৃষ্টি এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত সকল স্বেচ্ছাসেবী ভাই-বোনদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটানোর সুযোগ হয়েছে
বিডি ক্লিনের আগামী দিনের পথচলা আরও সফল, সমৃদ্ধ ও কল্যাণময় হোক,এই শুভকামনা রইল।মহান আল্লাহ আপনাদের সকলের শ্রম, ত্যাগ ও মানবিক উদ্যোগ কবুল করুন এবং দেশের সেবায় আপনাদের আরও শক্তি ও সাহস দান করুক,আমিন
