উখিয়ায় বিজিবির (৬৪ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ কোটি ৪০ লাখ ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
মো: গিয়াস উদ্দিন, উখিয়া।
বিজিবি সূত্রে জানা যায়, ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে প্রায় ৩ কিলোমিটার উত্তর দিকে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এসময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৩৮ কাট বা মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানান তাদের চলমান প্রতিনিয়ত অভ্যাহত থাকবে।
