জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযগের সুরে বলেছেন, প্রথমত ডাকসু নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়া চলছে। আর এটা কোথা থেকে চলছে, সেটাও আমরা বুঝতে পারছি।
সামান্তা শারমিন বলেন, ‘আওয়ামী লীগের যে বলয়টা এখনো স্টাবলিশের মধ্যে আছে, সেখানে আইনজীবীরাও তো আছেন। আইনের অঙ্গনটা এটার মধ্যে জড়িত এখনো। তারা চাচ্ছেন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাক বা শেষ পর্যন্ত না হোক। এটার মধ্যে যাদের যাদের সুবিধা আছে, তারা এই প্লানের মধ্যে যুক্ত হচ্ছেন।’
তিনি বলেন, ‘নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়া তারা করছেন, সেটা সফল হবে না। এখানে ছাত্রদের রেজিস্টেনস আছে, গণঅভ্যুত্থানে স্প্রিটেড নেতা ও কর্মীরা আছেন। তারা এখনো সক্রিয় এবং তারা মনে করেন যে বাংলাদেশে গণতন্ত্রে প্রক্রিয়া ব্যর্থ হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না। ডাকসু নির্বাচনের ওপর বাংলাদেশে ভূত ভবিষ্যৎ নির্ভর করছে, তাই নির্বাচন বানচাল করার প্রক্রিয়া এই কারণে তার করছেন।’
