লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। পায়ের অস্বস্তির কারণে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে বন্ধুর অনুপস্থিতি বুঝতে দেননি লুইস সুয়ারেজ। তার জোড়া গোলে ভর করে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিন লাল কার্ড দেখেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।
