Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, July 10
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»রাজনৈতিক ও প্রশাসনিক চাপে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
বাংলাদেশ

রাজনৈতিক ও প্রশাসনিক চাপে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

April 13, 20213 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চট্টগ্রামের পাঁচলাইশের একটি আবাসিক এলাকার ২০১৯ সালের ২৮ মের সিসিটিভি ফুটেজের চিত্র। বহুতল ভবনে বসবাস করতেন ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদ চৌধুরী।

পার্কিং এলাকায় দুটি গাড়ি থেকে ফিল্মি স্টাইলে নামেন কয়েক জন যুবক। গাড়িতে বসা ছিলেন এক হুইপপুত্র। তাদের সহযোগী পারভেজ ইকবাল, রিয়াদসহ কয়েক জন ওই ভবনের মোরশেদের ফ্ল্যাটে গিয়ে চালায় তাণ্ডব। এরপর থেকে কথিত ঋণ পরিশোধ করতে দিতে থাকেন রাজনৈতিক ও প্রশাসনিক চাপ। ক্রমাগত চাপ সইতে না পেরে গত ৭ এপ্রিল বাধ্য হয়ে আত্মহত্যা করেন ব্যাংক কর্মকর্তা মোরশেদ চৌধুরী। এ ভাবেই ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার পূর্ববর্তী ও পরবর্তী ঘটনার বর্ণনা দেন মোরশেদের স্ত্রী ইশরাত জাহান চৌধুরী।

এ ঘটনায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, জাবেদ ইকবাল, পারভেজ ইকবাল এবং নাইম উদ্দিন সাকিব নামে চারজনের বিরুদ্ধে মামলা করেছে মোরশেদের পরিবার। অভিযোগ রয়েছে মামলার পর চার দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি। এমন অবস্থায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তাদের পরিবার। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মোরশেদকে আত্মহত্যা প্ররোচনার মামলা তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

নিহতের স্ত্রী ইশরাত জাহান চৌধুরী অভিযোগ করেন- মোরশেদ ব্যবসার জন্য জাবেদ ইকবাল চৌধুরী, পারভেজ ইকবাল চৌধুরী এবং সৈয়দ সাকিব নাঈম উদ্দিনের কাছ থেকে বিভিন্ন দফায় ২৫ কোটি টাকা ধার নেন। বিপরীতে তাদের কাছে লাভসহ ৩৮ কোটি টাকা পরিশোধ করেন। কিন্তু তারা বেশি লভ্যাংশের দাবিতে স্বামীর ওপর মানসিক চাপ, রাজনৈতিক এবং প্রশাসনিক চাপপ্রয়োগ করতে থাকেন। তাদের অনৈতিক চাপের কারণে আমার স্বামী আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে তিনি সব ঘটনা বলে গেছেন। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করা হলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এখন আসামি পক্ষ উল্টো মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।

মোরশেদ আত্মহত্যার আগে সুইসাইড নোটও লিখে যান। যাতে উল্লেখ করেন- ‘আর পারছি না। সত্যি আর নিতে পারছি না। প্রতিদিন একবার করে মরছি। কিছু লোকের অমানুষিক প্রেসার আমি আর নিতে পারছি না। প্লিজ, সবাই আমাকে ক্ষমা করে দিও। আমার জুমকে (মেয়ে) সবাই  দেখে রেখো। আল্লাহ হাফেজ। ’

নিহতের পরিবারের অভিযোগ- ব্যবসার প্রয়োজনে চেক জামানত সাপেক্ষে টাকা ধার নিলেও অর্থ পরিশোধের পরও  চেক ফেরত দেয়নি অভিযুক্তরা। কৌশলে টাকা ফেরত নেওয়ার পরও চেক ডিজঅনার মামলা করে। প্রভাব খাটিয়ে তুলে নিয়ে অস্ত্রের মুখে শারীরিক নির্যাতন,  জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া, নিজের ও পরিবারের সদস্যদের পাসপোর্ট কেড়ে নেওয়া এবং সামাজিকভাবে হেয়প্রতিপণ্য করার কারণে মানসিক চাপ সহ্য করতে না পেরে আবদুল মোরশেদ চৌধুরী আত্মহত্যা করেছেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবদুল মোরশেদ চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। মোরশেদ মারা যাওয়ার আগ পর্যন্ত ব্যাংক আল ফালাহ্ আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
  • প্রতিবাদ ও দুঃখ প্রকাশ
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে?

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

July 9, 2026

নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক

July 9, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

July 9, 2026

প্রতিবাদ ও দুঃখ প্রকাশ

July 9, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.