Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, July 10
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»কাগজের চালানে এলো সিগারেট, ১ কনটেইনারেই শুল্কফাঁকি ১২ কোটি টাকা
বাংলাদেশ

কাগজের চালানে এলো সিগারেট, ১ কনটেইনারেই শুল্কফাঁকি ১২ কোটি টাকা

March 16, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সংযুক্ত আরব আমিরাত থেকে ‘এফোর’ সাইজের কাগজ আমদানির চালানে অভিনব কায়দায় লুকানো সিগারেট উদ্ধার করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ চালানে ২৪ হাজার ৯৯০ কার্টনে ৪৯ লাখ ৯৮ হাজার শলাকা ওরিস ও মন্ড ব্রান্ডের সিগারেট রয়েছে।

শর্তসাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট পাচারের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের (১৪১ পাঁচলাইশ, মায়ানীড়) আমদানিকারক প্রতিষ্ঠান জেকে স্টেশনারি সংযুক্ত আরব আমিরাত থেকে ‘এফোর’ সাইজের কাগজ ঘোষণা দিয়ে এক কনটেইনার পণ্য আমদানি করে। ঝুঁকিপূর্ণ সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক, রফতানিকারক, বন্দর, পণ্য ও পণ্যের তৈরি দেশ বিবেচনায় কনটেইনার সংশ্লিষ্ট বিল অব ল্যাডিং জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে  ব্লক করে রাখে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

গত ৪ ফেব্রুয়ারি দুবাইর জাবেল আলি বন্দর থেকে ‘এমভি এক্স-প্রেস নুপটেজ’ জাহাজে কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসলেও পণ্য খালাসের লক্ষ্যে কোনো কার্যক্রম নেয়নি প্রতিষ্ঠানটি। সোমবার (১৫ মার্চ) নিয়ম অনুযায়ী ফোর্সড কিপ ডাউন করে পণ্য পরীক্ষার উদ্যোগ নেয় চট্টগ্রাম কাস্টম হাউসের চৌকস অডিট, ইনভেস্টগেশন অ্যান্ড রিসার্চ  (এআইআর) টিম। কনটেইনার থেকে সব পণ্য বের করে আনার পর দেখা যায়, ৪৮টি পলিথিনে মোড়ানো প্যালেটের প্রতিটিতে ৪৮টি কার্টন রয়েছে যার মধ্যে প্রথম আটটি প্যালেটে ছিল শুধুই কাগজ এবং নবম প্যালেট থেকে পরবর্তী প্যালেটগুলোতে ৪৮ কার্টনের মধ্যে উপরের স্তরের ১২টি কার্টনে শুধুই কাগজ এবং দ্বিতীয় থেকে চতুর্থ স্তর পর্যন্ত ৩৬টি কার্টন খুলে উপরে এক রিম এফোর সাইজের কাগজ পাওয়া যায় এবং কাগজের নিচে আলাদা অন্য একটি কার্টনে পাওয়া যায় অভিনব কায়দায় লুকানো সিগারেট। কায়িক পরীক্ষায় ২৪ হাজার ৯৯০ কার্টুন (৪৯ লাখ ৯৮ হাজার) শলাকা ওরিস এবং মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। এছাড়া এফোর সাইজের কাগজ পাওয়া যায় ১৩ দশমিক ৭ টন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি একই প্রক্রিয়ায় আমদানি করা অপর একটি প্রতিষ্ঠানের (করিম ট্রেডিং) পণ্যচালান আটক করা হয় এবং কায়িক পরীক্ষায় ২৩ হাজার ০০০ কার্টুন (৪৬ লাখ শলাকা) ইজি ও মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার মো. রেজাউল করিম বাংলানিউজকে জানান, সোমবার আটক করা পণ্যচালানে চোরাচালানের অপচেষ্টা করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউস প্রশাসনের কঠোর নজরদারি এবং কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতায় আগের মতো এ অপচেষ্টাও নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। পণ্যচালানটিতে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট আমদানি করে প্রায় ১২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়।

এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
  • প্রতিবাদ ও দুঃখ প্রকাশ
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে?

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

July 9, 2026

নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক

July 9, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

July 9, 2026

প্রতিবাদ ও দুঃখ প্রকাশ

July 9, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.