Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, March 5
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত আজ বিকেলে
বাংলাদেশ

সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত আজ বিকেলে

February 24, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টায় এক জরুরি সভার আহ্বান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভার্চুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষ বৃন্দ।

এ দিকে, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ দ্বিতীয় দিনের মত রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সকাল ৯টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই চলমান পরীক্ষার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।

আন্দোলরত ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ সিদ্দিকী বলেন, ‘একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে আমরা সেশনজটে পড়েছি। এর মধ্যে করোনা মহামারি আমাদের এক বছর পিছিয়ে দিয়েছে। সম্প্রতি পরীক্ষা শুরু হয়েছে এবং কোনো কোনো কলেজে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে, এর মধ্যেই আবার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। আমরা এমন অবিবেচনাপূর্ণ সিদ্ধান্ত মানি না।’

তিনি বলেন, ‘হল-ক্যাম্পাস বন্ধ। পরীক্ষার কারণে আমরা মহামারির মধ্যে বাড়ি থেকে এসে মেসে উঠেছি। এমনিতেই অনেক সমস্যায় আছি। কিছুদিন পরপর এ ধরনের সিদ্ধান্ত নিলে আমরা অর্থনৈতিকভাবে আরো সমস্যায় পড়ব। কর্তৃপক্ষকে আমাদের বিষয়ে ভাবতে হবে।’

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। রাত ১০টা পর্যন্ত তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় তারা পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেয়।

শিক্ষার্থীরা বুধবার আবারো রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানিয়েছিলেন। ঢাকা কলেজের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমাদের দুটি পরীক্ষা বাকি আছে। পরীক্ষার জন্য ঢাকায় অবস্থান করছি। এখন বলে পরীক্ষা স্থগিত। আমরা এটা মানি না।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক হয়। বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। এরপরেই শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

February 28, 2026

কেরাণীগঞ্জে মসজিদের ভিতরে খতিবের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

February 28, 2026
February 28, 2026

চরভাগায় অসহায় কৃষকের গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে একমাত্র সম্বল গরু টি

February 28, 2026
February 28, 2026

সংগ্রাম, কারাবরণ ও অদম্য সাহসের ইতিহাসের পাতায় সেলিনা সুলতানা নিশিতা

February 28, 2026
সর্বশেষ
  • নওগাঁয় চুরি করতে এসে গণপিটুনিতে চোরের মৃত্যু
  • সিরাজগঞ্জের কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ঘাটাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত, বাড়িঘর ভাংচুর
  • প্রধানমন্ত্রীর আস্থাভাজন ব্রাহ্মণবাড়িয়া জেলার ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি

নওগাঁয় চুরি করতে এসে গণপিটুনিতে চোরের মৃত্যু

March 5, 2026

সিরাজগঞ্জের কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

March 5, 2026

ঘাটাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

March 5, 2026

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত, বাড়িঘর ভাংচুর

March 5, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • নওগাঁয় চুরি করতে এসে গণপিটুনিতে চোরের মৃত্যু
  • সিরাজগঞ্জের কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ঘাটাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.