Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, March 6
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»রেমিট্যান্সে শীর্ষ ৩ দেশের মধ্যে বাংলাদেশ
বাংলাদেশ

রেমিট্যান্সে শীর্ষ ৩ দেশের মধ্যে বাংলাদেশ

February 24, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

করোনাকালীন সময় ২০২০ সালে প্রবাসী আয়ে শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ২০২১ সালে রেমিট্যান্স ৭ শতাংশ কমবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রবাসী আয়ে রেকর্ড করা বাকি দুই দেশ মেক্সিকো আর পাকিস্তান।

মহামারিতে ২০২০ সালের পুরোটাই বিপর্যস্ত ছিলো বিশ্ব অর্থনীতি। বন্ধ ছিলো আন্তর্জাতিক যোগাযোগ। বিভিন্ন দেশে প্রবাসী আয় ছিলো নিম্নমুখী। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। ব্রিটিশ গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে, ২০২০ সালে প্রবাসী আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ, পাকিস্তান ও মেক্সিকো।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১৯শ’ ৮০ কোটি ডলার। যেখানে ২০১৯ সালে রেমিট্যান্স এসেছিলো ১৮শ’ ৪০ কোটি ডলার। গেলো বছর মেক্সিকোর রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৫০ কোটি ডলার। পাকিস্তানের রেমিট্যান্স এসেছে ২৪শ’ ১০ কোটি ডলার। এই তালিকায় তৃতীয় অবস্থানে বাংলাদেশ।

বিশ্বব্যাংক বলছে, ২০১৯ সালে মেক্সিকোর রেমিট্যান্স ছিলো ৩৯শ কোটি ডলার আর পাকিস্তানের রেমিট্যান্স ছিলো ২২শ’ ২০ কোটি ডলার। কোভিড নাইনটিন অ্যান্ড মাইগ্র্যান্ট রেমিট্যান্স বিষয়ক এই প্রতিবেদনে বলা হয়, সারাবিশ্বে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রেমিট্যান্স প্রবাহ কমেছে অন্তত ৫ হাজার কোটি ডলার।

সারাবিশ্বের বিভিন্ন দেশ গেলো বছর ৬৬ হাজার ৬শ’ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে, যেখানে ২০১৯ সালে পেয়েছিলো ৭১ হাজার ৬শ’ কোটি ডলার। ২০২১ সালেও নিম্নমুখী এ প্রবণতা অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। সংস্থাটি বলছে, ২০২১ সালে সারাবিশ্বে রেমিট্যান্স প্রবাহ কমেছে ৭ শতাংশ, যেখানে ২০০৯ সালের মহামন্দার সময় রেমিট্যান্স প্রবাহ কমেছিলো ৫ শতাংশ।

মহামারিতে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে। অথচ এই রেমিট্যান্স আয়ই অনেক দরিদ্র দেশের আয়ের অন্যতম উৎস। প্রবাসী আয় বেশি আসে এমন শীর্ষ ১০টি উন্নয়নশীল দেশের মধ্যে ৭টিরই গেলো বছর রেমিট্যান্স কমেছে। প্রবাসী আয় কমার তালিকায় আছে ভারত, চীন, ফিলিপিন্স, মিসর, নাইজেরিয়া, ভিয়েতনাম ও ইউক্রেন। ভারতে প্রবাসী আয় ২০১৯ সালের চেয়ে ৮শ’ কোটি ডলার কমেছে।

২০২০ সালে দেশটিতে প্রবাসী আয় এসেছে ৭ হাজার ৫শ’ ৯০ কোটি ডলার। চীনের প্রবাসী আয় কমেছে ৯শ’ কোটি ডলার, রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৯শ’ ৫০ কোটি ডলার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

February 28, 2026

কেরাণীগঞ্জে মসজিদের ভিতরে খতিবের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

February 28, 2026
February 28, 2026

চরভাগায় অসহায় কৃষকের গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে একমাত্র সম্বল গরু টি

February 28, 2026
February 28, 2026

সংগ্রাম, কারাবরণ ও অদম্য সাহসের ইতিহাসের পাতায় সেলিনা সুলতানা নিশিতা

February 28, 2026
সর্বশেষ
  • বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ
  • যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন
  • পাগলা মসজিদে নিলাম নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক
  • শরীয়তপুরে সেমাই কারখানায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার

March 6, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ

March 6, 2026

যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন

March 6, 2026

পাগলা মসজিদে নিলাম নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

March 6, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ
  • যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.