শরীয়তপুরের জাজিরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ সাঈদ আহমেদ আসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. ছালেহ আহমেদ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসময় তিনি বলেন দেশকে অস্থিশীল করার জন্য একটি মহল পায়তারা করছেন সবাই প্রস্তুত থেকে এবং আইন-শৃঙ্খলা বাহিনী কে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান তিনি আরো বলেন যারা পূজা মন্ডপে অপকর্ম করার চেষ্টা করবে সে যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনবেন আমরা চাই এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা