শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে বস্ত্র বিতরণ করেছেন আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক জিএস ও শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ । খলিলুর রহমান মোল্লা এবং শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। মোঃ আতিকুর রহমান মোল্লা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এবং উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়। এসময় তিনি বলেন আমি বিএনপির একজন কর্মী হিসেবে দল কে মন প্রাণ দিয়ে দল কে ভালো বাসি এবং জিয়াউর রহমানের সততার রাজনীতিকে ভালোবাসি বলে আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই এবং দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত দল যদি আমাকে নমিনেশন দেয় অবশ্যই আমি জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমি আংগারিয়া ইউনিয়নের জনগণকে একটি কোথায় বলতে চাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই আমি চেয়ারম্যান হই বা না হই আপনারদের পাশে থাকতে চাই আল্লাহ পাক আমাকে যত দিন বাঁচিয়ে রাখেন আমি যেন আপনাদের খেদমত করে যেতে পারি
এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি।