মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিমের যোগদান

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ pm
৪
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিমের যোগদান
নতুন পুলিশ সুপার কে ফুল দিয়ে শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও সিআইডি, ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!