বলিউড তারকা অর্জুন কাপুর ও মালাইকা অরোরার ব্রেকাপ হয়েছে। গত কয়েক দিনের এমন গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অর্জুনের একটি নতুন পোস্ট ভক্তদের ভাবনা আরও বাড়িয়ে দিলো। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে পোস্ট করা একটি সাদাকালো ছবিতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে অর্জুনকে, তার হাতে স্যালাইনের চ্যানেল। তবে হাতে আই-ভি চ্যানেল লাগানো থাকলেও, খুব গুরুতর কিছু হয়নি অর্জুনের। জানা যাচ্ছে, ভিটামিন থেরাপি চলছে অভিনেতার। শরীরে সরাসরি ভিটামিন ও মিনারেলস-এর বৃদ্ধির জন্য এই থেরাপির সাহায্য নেওয়া হয়। বিশেষ করে ভিটামিন ও মিনারেলস-এর ঘাটতি থাকলে এই থেরাপি করা হয়। এই ছবি শেয়ার করতেই, ভক্তরা তার স্বাস্থ্যের খোঁজ নেন। একজন জিজ্ঞাসা করেন,…
Author: Elite Sagor
টিজারেই গানটির কিছু অংশ শুনে কৌতূহলী হয়ে উঠেছিলেন ভক্ত-দর্শকেরা। তখনই অনেকে মন্তব্য করেছিলেন, মুক্তির পর ঝড় তুলবে গানটি। তবে এর আগেই চলে আসে সিনেমার আরেকটি গান ‘লাগে উরাধুরা’। আলোচিত গানটি নিয়ে যখন বিস্তর চর্চা চলছে, তখনই মুক্তি পেলে ‘তুফান’-এর শিরোনাম সংগীত ‘তুফান’। গত বুধবার রাতে আলফা আই, এসভিএফ ও চরকির ইউটিউব চ্যানেল, ফেসবুক পে জসহ ছবির পরিচালক, নায়ক-নায়িকার ফেসবুক পেজে একযোগে প্রকাশিত হয় গানটি। মুক্তির পর থেকেই অন্তর্জালে তুমুল চর্চা চলছে গানটি নিয়ে। গানের গায়কি, কথা, সুর তো আছেই; পর্দায় যেভাবে শাকিব খানকে উপস্থাপন করা হয়েছে, তারই তারিফ করছেন দর্শক-সমালোচকেরা। বেশির ভাগেরই মন্তব্য, এই শাকিবকে আগে দেখা যায়নি।…
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দ্রব্যমূল্যসহ ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শা রমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী জানান, আমাদের এবারের নির্বাচনি ইশতেহারে আমরা মোট ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে-দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া; কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা; আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা; লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি; দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ…