জাতীয় তেল কোম্পানি পেট্রোবাংলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির একদল কর্মকর্তা-কর্মচারী হামলা চালিয়ে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলার অভ্যর্থনা কক্ষে ঢুকে গ্লাস ভাঙচুর করেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তারা বিক্ষোভ করেন। প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থানের পর তারা চলে যান। জানা যায়, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লার চুক্তি গত ২১ আগস্ট শেষ হয়ে যায়। মেয়াদ না বাড়িয়ে গতকাল সোমবার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপর গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক…
Author: Elite Sagor
আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটূক্তি করবেন এদেশের জনগণ এটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্দেশ্যে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন ফারুক। জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে খুনি হাসিনার দোসররা এখনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বহাল থাকার প্রতিবাদে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, তিনি (হাসিনা) বাংলাদেশের গণতন্ত্র হরণ করে অসংখ্য মায়ের বুক খালি করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলমসহ অসংখ্য বিএনপি নেতাকে গুম করেছে সেই শেখ…
অনেক দিন ধরেই বাজার মন্দা, ফি বছর একের পর এক সিনেমা করছেন; সবই ফ্লপ। তাই ভালো কিছু দিয়ে ফিরতে মরিয়া ছিলেন অক্ষয় কুমার। আজ তাঁর জন্মদিনে ‘বড় কিছু’ ঘোষণার অপেক্ষায় ছিলেন ভক্তরা, অভিনেতা নিরাশ করেননি। নন্দিত নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে নতুন সিনেমা ‘ভূত বাংলো’র ঘোষণা দিয়েছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মসালা’, একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। কিন্তু সবই অতীতে। যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড, সেই অক্ষয়ের ছবি থেকে মুখ ফিরিয়েছেন দর্শকেরাও। সমস্যা কোথায়, অভিনয় না কনটেন্ট? প্রশ্ন উঠেছে বারবার। তবে এবার ১৪…
বকেয়া অর্থ পরিশোধের ব্যাপারে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর বার্তা দিয়েছে ভারতের আদানি গ্রুপ। একটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রির পাওনা বেড়ে চলার প্রেক্ষাপটে কোটিপতি গৌতম আদানির এই ব্যবসায়ী গোষ্ঠী থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনের বরাতে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের ঝাড়খন্ডের ১ হাজার ৬০০ মেগাওয়াটের গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ আদানির কাছে বাংলাদেশের বকেয়া ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার হয়েছে। এ পরিস্থিতিকে আদানি গোষ্ঠী ‘টেকসই নয়’ বলে বর্ণনা করেছে। বিদ্যুৎ কেনা বাবদ এই বকেয়া মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগের প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রক্রিয়া শুরুর মাধ্যমে আইনগতভাবে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন চিফ প্রসিকিউটর। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বিএম সুলতান মাহমুদ। চিফ প্রসিকিউটর বলেন, সম্ভাব্য প্রধান অপরাধী দেশ থেকে পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করবো। বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি সম্পাদিত হয়েছে ২০১৩ সালে। শেখ হাসিনা সরকারের সময়ে এ চুক্তিটি হয়েছিলো। তিনি যেহেতু বাংলাদেশে…
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে (এনআইএনএস) যান তিনি। ড. মুহাম্মদ ইউনূস সেখানে গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ তাঁকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার শিকার অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৮ জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। কাজী দীন মোহাম্মদ জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাঁদের খোঁজখবর…
শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘তারা (বাংলাদেশের মানুষ) একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের সেই প্রত্যাশা পূরণে তার আকাঙ্ক্ষার সঙ্গে চলতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে। তাদের প্রত্যাশিত নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে আমরা সম্মিলিতভাবে কাজ করব। এর জন্য জাতীয় ঐক্য প্রয়োজন।’ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল গণফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথাগুলো বলেন। এরপর তিনি ন্যাপ ভাসানী ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন। আমীর খসরু এক দফার আন্দোলনের সময় দেওয়া…
অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন । মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার স্থায়ী রূপ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থার পক্ষে বিএনপি। নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান সংস্কারেরও পক্ষে দলটি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ঘটনায় চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তাঁর…
কিবরিয়া চৌধুরীঃ কোটা বিরোধী আন্দোলন নতুন দিকে মোড় নিতে শুরু করেছে।জামায়াত, বিএনপির সমর্থিত ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, সংস্কৃতিক কর্মীরা নিরপেক্ষতার ব্যানারে মাঠে নেমে গেছে। সরকার কোটার দাবী পুরন করার পরও আন্দোলন থামেনী।ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল পরীক্ষাথীকে মুক্ত করা হয়েছে। আটক ছাত্রদের মুক্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আন্দোলনরত ছাত্র নেতাদের বৈঠক করার ঘোষনা দিয়ে গনভবন খুলে রেখেছেন।সাইদ হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ‘দু’জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। তারপরও পরিস্থিতি এ পর্যন্ত গড়াচ্ছে কেন? ডিবির হারুনকে বাড়তে দেয়ার খেসারতে পুরো জাতিকে মূল্য দিতে হচ্ছে।ওবায়দুল কাদের, পলক ও আরাফাতের ইগোযুক্ত দম্ভুক্তি ছাত্র সমাজকে বেশী করে ক্ষুব্ধ করেছে। আবার এদিকে ব্যবসায়ী শাহ…
দুর্যোগ,দুর্ভোগ,সংকটে যারা দায়িত্ব ছেড়ে পালায় তাদের দায়িত্বে রাখার দরকার কি? সম্প্রতি কোটা বিরোধী সাধারন ছাত্র আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারীদের ভেতরে ডুকে সহিংসতা দেশ ও সরকার বিরোধী সংঘবদ্ধ ও পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ করে।রাষ্ট্রের গুরুপ্তপূর্ন স্থাপনায় হামলা করে অগ্নিসংযোগ করে। শত শত কোটি টাকার ক্ষতি সাধন করে। ছাত্র আন্দোলনের সাথে সরকার বিরোধীদের সংমিশ্রণ ঘটা দোষের কিছু নেই। জামায়াত, বিএনপি কিংবা ১৭ দল মিলে গন আন্দোলন করাও দোষের কিছু নেই। রাজনৈতিক দলগুলো এমনই করে থাকে। রাজনীতিতে সুযোগ বুঝে কোপ মারা একটা কৌশল। প্রশ্ন হলো, ৭৫ বছর বয়সী আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ-লাগাতার ১৫ বছরের সুবিধা ভোগীরা কোথায় ছিল? তাদের কি মোটেও দায়িত্ব ছিল…